স্বদেশ মেইল
বিজ্ঞাপন

জুড়ীতে শিলুয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরিক্ষাথীদের বিদায় সংবর্ধনা

আল আমিন আহমদ
আল আমিন আহমদ প্রধান সম্পাদক ও প্রকাশক
প্রকাশ: February 12, 2024 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ৫ বার

জুড়ী প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ঐতিহ্য বাহি শিলুয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরিক্ষাথীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
১২ ফেব্রুয়ারি সোমবার সাড়ে ১২ টায় শিলুয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হলরমে অনুষ্ঠিত বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরিক্ষাথীদের বিদায় সবর্ধনায় কলেজের প্রভাষক মনোয়ার হোসাইন পরিচালনায় ও শিলুয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ তাজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলুয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়া বাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লিয়াকত আলী, শিলুয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষা অনুরাগী সদস্য রাজ কুমার বারই, অভিভাবক সদস্য জিল্লুর রহমান, শিলুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো:আবুল কাশেম, মোঃ চান্দ আলী মছু, ইউপি সদস্য মোঃ মছব্বির আলী, সাংবাদিক আল আমিন আহমদ। কলেজের প্রভাষক আব্দুর নূর, মো: কামরুল ইসলাম, ইংরেজি শিক্ষক সামিউল ইসলাম নিয়ন, সিনিয়র শিক্ষিকা শিবানী দে, মৌলানা মিসবাহ উদ্দিন, হেমন্ত কুমার বারই, মোঃ আব্দুল মতিন লেবু প্রমুখ। বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা শেষে বার্ষিক মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা লিয়াকত আলী।

আল আমিন আহমদ

আল আমিন আহমদ

প্রধান সম্পাদক ও প্রকাশক

আল আমিন আহমদ একজন অভিজ্ঞ সাংবাদিক ও ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার। দীর্ঘ ১০ বছর ধরে তিনি জাতীয় গণমাধ্যম ও ডিজিটাল সাংবাদিকতায় অবদান রাখছেন। জুড়ী, মৌলভীবাজার থেকে পরিচালিত ডিজিটাল মিডিয়া ইনোভেশনে তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন।

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *