স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ বিএনপি নেতা তাজ উদ্দিনের মৃত্যুতে জায়ফরনগরে আলোচনা ও দোয়া মাহফিল ♦ সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-এমপি শওকতুল ইসলাম  ♦ কুলাউড়ায় চার কন্যা সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী ♦ পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন

আওয়ামী লীগ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন জয়

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: August 7, 2024 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ১৬ বার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে ভাঙচুর, লুটপাট হচ্ছে। শহরের বাইরের আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চলছে। অনেককে হত্যা করা হয়েছে।

’ বুধবার (৭ আগস্ট) রাতে এক ভিডিও বার্তায় এক কথা বলেন তিনি।

জয় বলেন, ‘আওয়ামী লীগ হলো বাংলাদেশের সবচেয়ে পুরনো, গণতান্ত্রিক ও বড় দল। আওয়ামী লীগ মরে যায়নি। আওয়ামী লীগ এ দেশকে স্বাধীন করেছে।

আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়। আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র ও নির্বাচন সম্ভব নয়।’

তিনি বলেন, ‘আমি বলেছিলাম আমার পরিবার আর রাজনীতি করবে না। তবে আমাদের নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে এ পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না।

আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশকে নতুন গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব নয় উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আওয়ামী লীগ কোথাও যাবে না। আপনারা সাহস নিয়ে দাঁড়ান। আপনারা একা নন। আমরা আপনাদের সঙ্গে আছি। দেশ ও দলকে রক্ষা করার জন্য যা প্রয়োজন, তা আমরা করতে প্রস্তুত।

তিনি আরো বলেন, ‘বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের বলব, আমরাও একটি গণতান্ত্রিক সুশৃঙ্খল বাংলাদেশ চাই। তার জন্য আমরা সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।’

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *