স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ বিএনপি নেতা তাজ উদ্দিনের মৃত্যুতে জায়ফরনগরে আলোচনা ও দোয়া মাহফিল ♦ সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-এমপি শওকতুল ইসলাম  ♦ কুলাউড়ায় চার কন্যা সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী ♦ পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন

আইসিসির প্যানেলভুক্ত হয়ে ইতিহাস গড়লেন পাকিস্তানি আম্পায়ার

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: September 16, 2024 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ১২ বার

পাকিস্তানের নারী আম্পায়ার সালিমা ইমতিয়াজ ইতিহাসের পাতায় নাম লেখালেন। পাকিস্তানের প্রথম নারী আম্পায়ার হিসেবে তিনি আইসিসির প্যানেলভুক্ত হলেন।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হওয়ায় এখন থেকে আন্তর্জাতিক দ্বিপক্ষীয় সিরিজ ও আইসিসি ইভেন্টে ম্যাচ পরিচালনা করতে পারবেন ৫২ বছর বয়সী এই আম্পায়ার।

এখন পর্যন্ত মেয়েদের ২২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আম্পায়ারিং করেছেন সালিমা।
সালিমা পাকিস্তানের নারী দলের ক্রিকেটার কাইনাত ইমতিয়াজের মা। ২০১০ সালে অভিষেক হওয়া ৩২ বছর বয়সী অলরাউন্ডার কাইনাত পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ১৯ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

আজ রাতে মুলতানে শুরু হতে যাওয়া পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা নারী দলের টি-টোয়েন্টি সিরিজে আম্পায়ারিং করতে দেখা যাবে সাালিমাকে। তবে মেয়ে কাইনাতকে অবশ্য মাঠে পাচ্ছেন না তিনি।
মাতৃত্বকালীন ছুটিতে থাকায় অনেক দিন হলো খেলা থেকে দূরে আছেন কাইনাত। তবে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে তাকে।

পাকিস্তান থেকে প্রথম হলেও বাংলাদেশ থেকে আগেই সেই সুখবর পেয়েছে বাংলাদেশ। গত মার্চে প্রথমবারের মতো আইসিসির প্যানেলে যুক্ত হয়েছেন সাথিরা জাকির, রোকেয়া সুলতানা, ডলি রানি ও চম্পা চাকমারা

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *