স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ বিএনপি নেতা তাজ উদ্দিনের মৃত্যুতে জায়ফরনগরে আলোচনা ও দোয়া মাহফিল ♦ সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-এমপি শওকতুল ইসলাম  ♦ কুলাউড়ায় চার কন্যা সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী ♦ পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন

বাংলাদেশের চাই ৩৫৭, ভারতের ৬ উইকেট

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: September 21, 2024 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ১২ বার

চাপে থেকেই চেন্নাই টেস্টের তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। ৫১৫ রানের লক্ষ্য তাড়ায় এখনো ৩৫৭ রানে পিছিয়ে আছে সফরকারীরা। ৪ উইকেট হারিয়ে তুলেছে ১৫৮ রান। আগামীকাল অধিনায়ক নাজমুল হোসেন ৫১ ও সাকিব আল হাসান ৪ রান নিয়ে চতুর্থ দিন শুরু করবেন।

তৃতীয় দিনে ৩ উইকেটে ৮১ রান নিয়ে ব্যাট করতে নামা ভারত দ্রুতগতিতে রান তুলতে থাকে। সেঞ্চুরি করেন রিশভ পান্ত। এই উইকেটরক্ষক-ব্যাটার ১০৯ রান করে আউট হন। পরে শতকের দেখা পান শুভমান গিল।
১১৯ রানে অপরাজিত থাকেন তিনি। ৪ উইকেটে ২৮৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দেয় ভারত। ফলে বাংলাদেশের সামনে ৫১৫ রানের লক্ষ্য দাঁড়ায়।

রান তাড়ায় নামা বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার জাকির হাসান এবং সাদমান ইসলাম।
চা বিরতি পর্যন্ত কোনো উইকেট হারাতে দেননি তারা। তবে দিনের শেষ সেশনের শুরুতেই ভাঙে উদ্বোধনী জুটি। ৪৭ বলে ৩৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন জাকির। কিছুক্ষণ পর আউট হন সাদমানও। ৬৮ বলে ৩৫ রান করে বিদায় নেন তিনি।

তিনে নেমে নাজমুল এক প্রান্ত ধরে খেলেন। তার সাবলীল ব্যাটিংয়ের সুবাদে সচল ছিল দলের রানের চাকা। কিন্তু সুবিধা করতে পারেননি দুই অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক এবং মুশফিকুর রহিম।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *