স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ বিএনপি নেতা তাজ উদ্দিনের মৃত্যুতে জায়ফরনগরে আলোচনা ও দোয়া মাহফিল ♦ সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-এমপি শওকতুল ইসলাম  ♦ কুলাউড়ায় চার কন্যা সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী ♦ পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন

৬ বছর পর ইনিংস ব্যবধানে হারল নিউজিল্যান্ড

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: September 29, 2024 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ১১ বার

ইনিংস ব্যবধানে হারতে কেমন লাগে, সেটা যেন ভুলেই যেতে বসেছিল নিউজিল্যান্ড। ৬ বছর পর তাদের সেই তেতো স্বাদ দিল শ্রীলঙ্কা।
গলে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১৫৪ রানে জয় পেয়েছে স্বাগতিকরা।

ফলে দুই টেস্টের সিরিজ নিউজিল্যান্ডকে ধবলধোলাই হতে হলো শ্রীলঙ্কার কাছে। শ্রীলঙ্কার রানের (৬০২) পাহাড়ে চাপা পড়া কিউইদের প্রথম ইনিংস মূলত ৮৮ রানে গুটিয়ে গিয়েছিল প্রভাত জয়সুরিয়ার ঘূর্ণিতে। ফলো অনে পড়া নিউজিল্যান্ড ৫১৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল।

এরপরও টিম সাউদির দল খুব একটা ভালো ব্যাটিং করতে পারেনি। দ্বিতীয় ইনিংসে ধস নামিয়েছেন আরেক স্পিনার নিশান পেরিস। অভিষেক টেস্টেই ফাইফারের দেখা পেয়েছেন তিনি। ১৭০ রান খরচে শিকার করেছেন ৬ উইকেট। নিউজিল্যান্ডও গুটিয়ে যায় ৩৬০ রানে। সর্বোচ্চ ৭৮ রান এসেছে গ্লেন ফিলিপসের ব্যাট থেকে। এছাড়া মিচেল স্যান্টনার ৬৭, টম ব্লান্ডেল ৬০ রান করেন। ৫ উইকেটে ১৯৯ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করেছিল সফরকারী।

লঙ্কানদের হয়ে ১৮২ রানের অপরাজিত ইনিংস খেলায় ম্যাচসেরা হয়েছেন কামিন্দু মেন্ডিস। এছাড়া দুই টেস্ট মিলিয়ে ১৮ উইকেট শিকার করে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন জয়সুরিয়া।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *