সাকিবের ‘বিদায়ী’ টেস্টের দিনক্ষণ চূড়ান্ত
মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চান সাকিব আল হাসান। তবে তা এখনো যদি-কিন্তু’র সুতোয় ঝুলছে।
কেননা সাকিব তখনই দেশে ফিরবেন, যখন নিরাপত্তার নিশ্চয়তা পাবেন তিনি।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই টেস্ট খেলতে আগামী ১৬ অক্টোবর ঢাকায় পা রাখবে প্রোটিয়ারা। আগামী ২১ অক্টোবর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সবকিছু ঠিক থাকলে এটাই হবে সাদা পোশাকে সাকিবের শেষ ম্যাচ।
দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৯ অক্টোবর থেকে। যা অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
৯ বছর পর বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। এর আগে ২০১৫ সালে দুটি টেস্ট, দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলেছিল তারা। টেস্ট সিরিজ ড্র হলেও ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেয় প্রোটিয়ারা।
সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-এমপি শওকতুল ইসলাম
November 28, 2026
জাতীয় মহিলা দাবার নতুন রানি ওয়াদিফা আহমেদ
November 15, 2026আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে বাংলাদেশের তরুণ পেস বোলার
November 14, 2026
ফিক্সিংয়ের অভিযোগে বাংলাদেশ ও ভারতের ৭ জন নিষিদ্ধ
October 21, 2026