টেস্ট সিরিজ খেলতে ঢাকায় দক্ষিণ আফ্রিকা দল

ডেস্ক রিপোর্ট : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দুই টেস্ট খেলতে বুধবার সকালে বাংলাদেশে পা রেখেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ১৯ দিনের সফরে দুটি টেস্ট খেলবে দলটি। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১ অক্টোবর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে ম্যাচটি। শেষ টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর। এই ম্যাচের ভেন্যু চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সিরিজ শেষে ৩ নভেম্বর বাংলাদেশ ছেড়ে যাবে প্রোটিয়ারা।

এদিকে এই সিরিজ দিয়েই বাংলাদেশে শুরু হবে নতুন কোচ ফিল সিমন্স অধ্যায়। গতকালই এক ঘোষণায় কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করেছিল বিসিবি। একইসঙ্গে চূড়ান্ত হয় ফিল সিমন্সের নিয়োগ। বাংলাদেশের জন্য তাই এই সিরিজে থাকবে বিশেষ নজর। সেইসঙ্গে মিরপুরে প্রথম টেস্টে নিজের বিদায়ী টেস্ট খেলতে নামবেন সাকিব আল হাসান।

দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক, দ্বিতীয় টেস্ট), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটস্কি, ডেওয়াল্ড ব্রেভিস, টোনি ডি জোর্জি, কেশাভ মহারাজ, এইডেন মার্করাম (অধিনায়ক, প্রথম টেস্ট), ভিয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, ডেন প্যাটারসন, লুঙ্গি এনগিডি, ডেন পিট, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *