ডেস্ক রিপোর্ট : বিশ্বকাপ বাছাইয়ে দারুণ ছন্দে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মাঝে দুই ম্যাচে পয়েন্ট হারালেও বলিভিয়ার বিপক্ষে দুর্দান্তভাবে ফিরে এসেছে আলবিসেলেস্তারা। অধিনায়ক লিওনেল মেসির হ্যাটট্রিকের ম্যাচে বলিভিয়াকে নিয়ে রীতিমত ছেলেখেলা করল আর্জেন্টিনা। ৬-০ গোলের বিশাল ব্যবধানের জয় পেয়েছে আলবিসেলেস্তারা।
বুধবার (১৬ অক্টোবর) ভোরে বুয়েনস আইরেসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ৬-০ গোলে জিতেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ছয় গোলের মধ্যে পাঁচটিতেই অবদান ছিল অধিনায়ক মেসির।
ম্যাচের ১৯ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর, প্রথমার্ধের শেষ দিকে মেসির নৈপুন্যে স্কোর শিটে নাম লেখান লাউতারো মার্তিনেজ। যোগ করা সময়ে আলভারেস জালের দেখা পেলে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্কালোনি শিষ্যরা।
ম্যাচের দ্বিতীয়ার্ধে-ও অবশ্য আক্রমণের ধারা বজায় রাখে মেসির দল। ফলে, অনেকটা কোণঠাসা হয়ে পড়ে বলিভিয়া। তবে, ৬৯ মিনিটে আলমাদার গোলে চালকের আসনে বসে আর্জেন্টিনা।
টেস্ট সিরিজ খেলতে ঢাকায় দক্ষিণ আফ্রিকা দল
এরপরের গল্পটা শুধুই মেসির। ৮৪ ও ৮৬ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলকে এনে দেন বিশাল জয়। এই ম্যাচে হ্যাটট্রিকের পাশাপাশি ২টি এসিস্ট-ও রয়েছে মেসি’র।
