স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ বিএনপি নেতা তাজ উদ্দিনের মৃত্যুতে জায়ফরনগরে আলোচনা ও দোয়া মাহফিল ♦ সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-এমপি শওকতুল ইসলাম  ♦ কুলাউড়ায় চার কন্যা সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী ♦ পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন

দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশের ৭ উইকেটের হার

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: October 24, 2024 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ১৫ বার

ডেস্ক রিপোর্ট :মিরপুর টেস্টে প্রোটিয়াদের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ১০৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে নোঙর করে দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে সিরিজে ১-০ তে এগিয়ে গেল প্রোটিয়ারা।
বাংলাদেশের দেওয়া ১০৬ রানের মামুলি লক্ষ্য ব্যাট করতে নেমে তাইজুল ইসলামের বলে সরাসরি বোল্ড হন এইডেন মার্করাম। টনি ডি জর্জির সঙ্গে ৪২ রানের জুটি গড়ে ব্যক্তিগত ২০ রানে আউট হন এই ওপনার। এরপর জর্জি (৪১) ও ডেভিড বেডিংহ্যামকেও (১২) ফেরান তাইজুল। কিন্তু আর কোনো বিপদ হতে দেননি ট্রিস্টান স্টাবস। ৩৭ বলে ৩০ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার।  বাংলাদেশ বোলারদের মধ্যে তাইজুল ৩টি উইকেট পেয়েছেন। প্রথম ইনিংসে এই স্পিনার ৫ উইকেট দখল করেন।  আজ বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথমটির চতুর্থ দিন প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে গতকাল দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রানে দিন শেষ করে বাংলাদেশ। মিরাজ ৮৭ ও নাঈম হাসান ১৬ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন।

আজ মাঠে নেমে অবশ্য ৪.৫ ওভার পর্যন্ত টিকতে পারে বাংলাদেশ। সেই ১৬ রানেই কাগিসো রাবাদার বলে এলবি হন নাঈম। উইয়ান মুল্ডারের বলে ফেরেন তাইজুল ইসলাম। তবে মিরাজ সেঞ্চুরির খুব কাছে গিয়ে রাবাদার বলে আউট হন। ১৯১ বলে ১০টি চার ও একটি ছক্কায় ৯৭ করে স্লিপে ক্যাচ দেন তিনি।
প্রোটিয়া বোলারদের মধ্যে রাবাদা সর্বোচ্চ ৬টি উইকেট পান। আর কেশভ মাহারাজ ৩টি উইকেট দখল করেন।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *