স্বদেশ মেইল
বিজ্ঞাপন

দুই সেঞ্চুরির বিপরীতে সারা দিনে বাংলাদেশের সাফল্য ২ উইকেট

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: October 29, 2024 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ১১ বার
ব্যক্তিগত ৬ রানে ড্রেসিংরুমে ফেরার কথা ছিল টনি ডি জর্জির। সেই তিনি এখন দিন শেষেও অপরাজিত। ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরি করার পর এখন দেড় শ রানের দিকে ছুটছেন তিনি। তার ও ত্রিস্তান স্টাবসের জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহ প্রোটিয়াদের।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতে সেঞ্চুরিয়ান ডি জর্জির সঙ্গে ৬৯ রানের জুটি গড়েন এইডেন মার্করাম। ৩৩ রানে দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে আউট করে বাংলাদেশকে সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। অথচ, মার্করামের আগেই আউট হওয়ার কথা ছিল ডি জর্জির।

বাংলাদেশি উইকেটরক্ষক অঙ্কন জীবন দেওয়ার পর থেকে সারাদিন রাজত্ব করেছেন ডি জর্জি। তাকে দুর্দান্ত সঙ্গ দিয়েছেন স্টাবস। দুজনে দুর্দান্ত ব্যাটিং করে শুধুই হতাশা উপহার দিয়েছেন বাংলাদেশি বোলারদের।

স্টাবসকে আউট করার পর অধিনায়ক শান্তর সঙ্গে উদযাপন করছেন তাইজুল। দিনের অন্য উইকেটও তারই। ছবি : কালের কণ্ঠ, চট্টগ্রাম থেকে

ডি জর্জি বাংলাদেশি ব্যাটারদের গলার কাঁটা হয়ে থাকলেও সেঞ্চুরির পরেই আউট হয়েছেন স্টাবস। ৬ চার ও ৩ ছক্কায় ১০৬ রানের ইনিংস সাজিয়েছেন তিনি। দিনের শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন তাইজুলের বলে বোল্ড হয়ে। সারাদিনে ৮১ ওভার শেষে বাংলাদেশের সাফল্য তাইজুলের ওই ২ উইকেট। আলোকস্বল্পতার কারণে আগেই দিনের খেলা শেষ না হলে হয়তো হতাশা আরও বাড়ত বাংলাদেশের।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *