বড়লেখায় আ.লীগ নেতা সাবেক পৌর কাউন্সিলর জাহিদসহ গ্রেফতার ৩
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলী আহমদ চৌধুরী জাহিদসহ ৩ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে আদালতের মাধ্যমে পুলিষ তাদেরকে কারাগারে পাঠিয়েছে।
আওয়ামী লীগ নেতা ও বড়লেখা পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী জাহিদ ছাড়াও অপর গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সম্পাদক জাকির হোসেন ও বড়লেখা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আহমদ ইমন।
বড়লেখা থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, গ্রেফতারকৃতরা জুলাই-আগষ্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারি ছাত্র-জনতার উপর হামলা, হত্যার হুমকি সংক্রান্ত ৮ সেপ্টেম্বর থানায় দায়ের করা একটি মামলার সন্ধিগ্ধ আসামি। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে হত্যাসহ দুটি মামলা
November 18, 2026
কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা
November 17, 2026
বড়লেখায় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার-৫ ভরি স্বর্ণ উদ্ধার
November 2, 2026
শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
October 1, 2026