স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ বিএনপি নেতা তাজ উদ্দিনের মৃত্যুতে জায়ফরনগরে আলোচনা ও দোয়া মাহফিল ♦ সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-এমপি শওকতুল ইসলাম  ♦ কুলাউড়ায় চার কন্যা সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী ♦ পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন

মৌলভীবাজারে জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২৫ অনুষ্ঠিত

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: September 15, 2025 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ১৪ বার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজার সাইফুর রহমান স্টেডিয়ামে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

১৪ সেপ্টেম্বর রোববার বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত এ খেলা চলে। ফুটবল খেলায় অংশ নেন সুনামগঞ্জ জেলা দল ও মৌলভীবাজার জেলা দল। খেলায় ০-১ গোলে মৌলভীবাজার জেলা দল বিজয়ী হয়। গোল করেন মৌলভীবাজার জেলা দলের কামরান হোসেন মিলাদ। খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মো: ইসরাইল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তানভীর হোসেন, সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বরকত উল্লাহ, জেলা ক্রীড়া কর্মকর্তা মাজহারুল মজিদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এডভোকেট এইচ এম মোশতাক আহমদ মম, মৌলভীবাজার পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ মমসাদ আহমদ, ক্রীড়া ব্যক্তিত্ব সাব্বির আহমেদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সদর উপজেলা ক্রীড়া সাংবাদিক মো: শাহজাহান মিয়া, সাবেক ক্রিকেটার ও সংগঠক ইমামুল হক রিপনসহ অনেকেই। ২১ সেপ্টেম্বর ফিরতি ম্যাচ সুনামগঞ্জ জেলায় অনুষ্ঠিত হবে।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *