স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ বিএনপি নেতা তাজ উদ্দিনের মৃত্যুতে জায়ফরনগরে আলোচনা ও দোয়া মাহফিল ♦ সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-এমপি শওকতুল ইসলাম  ♦ কুলাউড়ায় চার কন্যা সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী ♦ পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন

শ্রীমঙ্গলে একাডেমিক কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: September 27, 2025 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ১০ বার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

শ্রীমঙ্গলে প্রয়াত ফুটবলারদের স্মরণে আয়োজিত আন্তঃউপজেলা একাডেমি কাপ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় আফজালীয়া স্পোর্টস কমপ্লেক্স রাজনগর এবং মুন্সিবাজার ফুটবল একাডেমি রাজনগর। রোমাঞ্চকর এ খেলায় মুন্সিবাজার ফুটবল একাডেমি ২-১ গোলে আফজালীয়া স্পোর্টস কমপ্লেক্সকে পরাজিত করে শিরোপা অর্জন করে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মুন্সিবাজার একাডেমির গোলরক্ষক সাব্বির। খেলা শেষে প্রধান অতিথি ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার আলতাফ হোসেন মুর্শেদ, মোসলেহ উদ্দীন রমজান, জাতীয় ফুটবলার মাসুক মিয়া জনি, মো. শের আলী হেলাল চৌধুরী, মৌলভীবাজার জেলা রেফারি সমিতির সম্পাদক মাহমুদুর রহমান ও ব্যবসায়ী শাহীন শেখ প্রমুখ। অনুষ্ঠানে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করেন আয়োজক ফুটবল একাডেমির পরিচালক ও প্রশিক্ষক একরামুর রহমান রানা। এছাড়া শের আলী হেলাল চৌধুরী, মাহমুদুর রহমান ও শাহীন শেখকেও শুভেচ্ছা স্মারক দেওয়া হয়। খেলা পরিচালনা করেন মুছা আহমেদ সুয়েট, মো. এমাদুর রহমান ও মো. আবুল কাশেম। সুষ্ঠু ও সুন্দরভাবে খেলা সম্পন্ন হওয়ায় আয়োজক একাডেমির পরিচালক একরামুর রহমান রানা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *