বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর চূড়ান্ত পর্বের নবম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ আনসারের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাড়ে ৭ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। ছয় পয়েন্ট নিয়ে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশে নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও বাংলাদেশ সেনাবাহিনীর ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। সাড়ে ৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া তৃতীয় স্থানে রয়েছেন। পাঁচ পয়েন্ট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যায়ের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস চতুর্থ ও সাড়ে চার পয়েন্ট নিয়ে করে নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন ও ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম যুগ্মভাবে পঞ্চম স্থানে রয়েছেন।
নবম রাউন্ডের খেলা আজ শনিবার শেওড়াপাড়াস্থ ইয়ুথ টাওয়ারের লেবেল-৪ এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আজকের নবম রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের সাথে ড্র করেন। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ সাদা ঘুঁটি নিয়ে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের সিসিলিয়ান ডিফেন্সের বিরুদ্ধে খেলে ৭ চালের মাথায় ড্র করেন।
ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ এ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসের কাছে হেরে গেছেন। ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস কালো ঘুঁটি নিয়ে কিংস ইন্য়িান ডিফেন্স পদ্ধতি অবলম্বন করে খেলে ৩৯ চালে ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদকে পরাজিত করেন।
আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলামকে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার মনন রোজা নীড় কালো ঘুঁটি ব্লুমেনফিল্ড কাউন্টার গ্যাম্বিট পদ্ধতির খেলায় ২৯ চালে ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলামের বিরুদ্ধে জয়ী হন।
ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদকে পরাজিত করেন। ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সাদা ঘুঁটি নিয়ে কুইনস্ গ্যাম্বিট ডিকলাইনড পদ্ধতির খেলায় ৪২ চালের মাথায় ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদকে পরাজিত করেন।
আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন অনত চৌধুরীর সাথে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন কালো ঘঁটি নিয়ে পেট্রোফ ডিফেন্স পদ্ধতিতে খেলে ৫৪ চালের মাথঅয় ড্র করেন।
কক্সবাজার জেলার মোহাম্মদ শাকের উল্লাহ বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেনকে পরাজিত করেন। মোহাম্মদ শাকের উল্লাহ কোলো ঘুঁটি নিয়ে গিয়াকো-পিয়ানো পদ্ধতির খেলায় ৫১ চালে ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেনকে পরাজত করেন।
আন্তর্জাতিক মাস্টার আবু সফিয়ান শাকিল সাধারণ বীমা কর্পোরেশনের ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফকে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল কালো ঘুঁটি নিয়ে কুইনস্ গ্যাম্বিট ডিকলাইনড পদ্ধতির খেলায় ১২১ চালে ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফকে পরাজিত করেন।
দশম রাউন্ডের খেলা আগামীকাল রোববার বেলা ৩-৩০ সাড়ে তিন টা হতে একই স্থানে শুরু হবে। খেলাগুলো হলোঃ ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ বনাম আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় বনাম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন বনাম ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, মোহাম্মদ শাকেরর উল্লাহ বনাম অনত চৌধুরী, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস বনাম ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেন, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল বনাম ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া বনাম ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফ ।

