বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ বাংলাদেশ আনসারের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন।
গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ১৩ খেলায় সাড়ে ১০ পয়েন্ট নিয়ে শিরোপা জয় করেন। জাতীয় দাবায় গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদের এটি সপ্তম বারের মতো জাতীয় দাবার শিরোপা জয়। ইতিপূর্বে তিনি ১৯৭৯, ১৯৮০, ১৯৮১, ১৯৮২, ২০১২, ২০১৯ এবং ২০২৫ সনে তিনি জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন। ত্রয়োদশ বা শেষ রাউন্ডের খেলা আজ বুধবার শেওড়াপাড়াস্থ ইয়ুথ টাওয়ারের লেবেল-৪ এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আজকের শেষ রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসকে পরাজিত করেন। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ সাদা ঘুঁটি নিয়ে ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসের কিংস ইন্ডিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ২৫ চালের মাথায় জয়ী হন।
বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান রানার-আপ হয়েছেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ১৩ খেলায় সাড়ে নয় পয়েন্ট নিয়ে রানার-আপ হয়েছেন। দ্বাদশ রাউন্ড পর্যন্ত গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদের সাথে পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষস্থানে থাকলেও শেষ রাউন্ডের খেলায় কক্সবাজার জেলার মোহাম্মদ শাকের উল্লাহ কাছে হেরে শিরোপা জয় থেকে পিছিয়ে যান। মোহাম্মদ শাকের উল্লাহর কালো ঘুঁটি নিয়ে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের রেটিং ওপেনিং পদ্ধতির বিরুদ্ধে খেলে চালে ৩৮ চালে জয়ী হন।
বাংলাদেশ সেনাবাহিনীর ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ সাড়ে আট পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান লাভ করেছেন। গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় আট পয়েন্ট পেয়ে চতুর্থ স্থান লাভ করেন। সাড়ে সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া পঞ্চম স্থান লাভ করেন। বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম সাত পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থান লাভ করেন। সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যায়ের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন সপ্তম, অষ্টম ও নবম স্থানে জন্য প্লে-অফ ম্যাচ খেলবেন। আগামীকাল বৃহস্পতিবার বেলা ৩-৩০ (সাড়ে তিন) টায় বাংলাদেশ দাবা ফেডারেশনের প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হবে।
মোহাম্মদ শাকের উল্লাহ ও বাংলাদেশ নৌবাহিনীর মোহাম্মদ জাভেদ ৫ পয়েন্ট করে নিয়ে দশম ও একাদশ স্থানের জন্য প্লে-অফ ম্যাচ খেলবেন, তাদের প্লে-অফ ম্যাচও আগামীকাল দাবা ফেডারেশনে অনুষ্ঠিত হবে।
অনত চৌধুরী ৪ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থান, বাংলাদেশ নে্ৗবাহিনীর ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেন সাড়ে তিন পয়েন্ট নিয়ে ত্রয়োদশ স্থান এবং সাধারণ বীমা কর্পোরেশনের ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফ তিন পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থান লাভ করেন।
আজকের শেষ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদকে পরাজিত করেন। কিংস ইন্ডিয়ান এ্যাটাক পদ্ধতির যুগোশ্লাভ বিশ্লেষণ ধারার খেলায় ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৩১ ৩৪ চালের মাথায় ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদের বিরুদ্ধে জয়ী হন। আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় নিজ দলের আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিনের সাথে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় সাদা ঘুঁটি নিয়ে আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিনের পেট্রোভস ডিফেন্সের বিরুদ্ধে খেলে ৭ চালের মাথায় ড্র করেন। ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া অনত চৌধুরীর সাথে ড্র করেন। ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া কালো ঘুঁটি নিয়ে পার্ক ডিফেন্স পদ্ধতিতে খেলে ১২ চালে অনত চৌধুরীর সাথে ড্র করেন।
ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের সাথে ড্র করেন। ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম সাদা ঘুঁটি নিয়ে কুইনস্ গ্যাম্বিটে একসেপটেড পদ্ধতির খেলায় ১২ চালে আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের সাথে ড্র করেন। ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেন ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফকে পরাজিত করেন। ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেন সাদা ঘুঁটি নিয়ে ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফের ফ্রেঞ্চ ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৬৩ চালের মাথায় জয়ী হন। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ১৪ জন খেলোয়াড় এবারের জাতীয় দাবায় অংশগ্রহণ করেন।
রোল অব অনারঃ
১৯৭৪-মিয়া আব্দুস সালেক,
১৯৭৫-ডাঃ মির্জা আকমল হোসেন,
১৯৭৫-ডাঃ মির্জা আকমল হোসেন,
১৯৭৭-অনুষ্ঠিত হয়নি,
১৯৮০-ফিদে মাস্টার রেজউল হক,
১৯৭৯- গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ,
১৯৮০- গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ,
১৯৮১- গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ,
১৯৮২- গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ,
১৯৮৩-ফিদে মাস্টার জামিলুর রহমান,
১৯৮৪-ফিদে মাস্টার ইউনুস হাসান,
১৯৮৫-সাঈদ আহমেদ সোহেল,
১৯৮৬-আন্তর্জাতিক মাস্টার জিল্লুর রহমান চম্পক,
১৯৮৭-আন্তর্জাতিক মাস্টার জিল্লুর রহমান চম্পক,
১৯৮৮-গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান,
১৯৮৯-ফিদে মাস্টার রেজউল হক,
১৯৯০- ফিদে মাস্টার সৈয়দ তাহমিদুর রহমান,
১৯৯১-গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার,
১৯৯২-গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার,
১৯৯৩-গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার,
১৯৯৪- গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান,
১৯৯৫-গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার,
১৯৯৬- গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান,
১৯৯৭- গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন,
১৯৯৮- গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান,
১৯৯৯- গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান,
২০০০- গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার,
২০০১- গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান,
২০০২- গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান,
২০০৩- গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার,
২০০৪- গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান,
২০০৫- গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান,
২০০৬- গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব,
২০০৭-গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব,
২০০৮- গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান,
২০০৯- গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান,
২০১০- আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ২০১১- গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান,
২০১২-গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ,
২০১৩- গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব,
২০১৪- গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান,
২০১৫- আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ২০১৬- গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব,
২০১৭- গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব,
২০১৮-গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান,
২০১৯-গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরেশদ,
২০২১- গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব,
২০২২- গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব,
২০২৪-ফিদে মাস্টার মনন রেজা নীড়,
২০২৫-গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ।

