স্বদেশ মেইল
বিজ্ঞাপন

রাজনগরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: October 12, 2021 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ১১ বার

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-রাজনগর সড়কে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র রাজ আহমদ (২২)নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক সাব্বির আহমদ (২৪) আহত হয়েছেন।
মঙ্গলবার ১২অক্টোবর দুপুরে রাজনগর উপজেলার কদমহাটা এলাকায় এই ঘটনাটি ঘটে। রাজ আহমদ মৌলভীবাজার সদর উপজেলা আমতৈল ইউনিয়নের হলুয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। রাজ মৌলভীবাজার শাহ মোস্তফা কলেজের এইচ এস সি দ্বিতীয় বর্ষের ছাত্র। স্থানীয় সূত্রে জানাযায় রাজ ও সাব্বির মৌলভীবাজার থেকে রাজনগর যাওয়ার পথে কদমহাটা এলাকায় একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মটর সাইকেলের পিছনে থাকা রাজ ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক সাব্বির গুরুত্বর আহত হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম মৌলভীবাজার বিষয়টি নিশ্চিত করেন।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *