স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ বিএনপি নেতা তাজ উদ্দিনের মৃত্যুতে জায়ফরনগরে আলোচনা ও দোয়া মাহফিল ♦ সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-এমপি শওকতুল ইসলাম  ♦ কুলাউড়ায় চার কন্যা সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী ♦ পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন

আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: January 19, 2026 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ১৪ বার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: 

জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের পাশাপাশি নানা পুরস্কার জেতার বাসনায় অপেক্ষায় থাকে বছরের একটি বিশেষ দিন তথা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জাঁক-জমকপূর্ণ আয়োজনের মধ্য বিদ্যালয় ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৯ জানুয়ারি সোমবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা খাতুন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলসী রানী সরকার প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শুধু পড়ালেখায় নয়,ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি মেধা ও মননকে উজ্জীবিত রাখতে প্রযোজন খেলাধুলা। প্রধান অতিথি প্রতিযোগিতার উদ্বোধন এবং শিক্ষার্থীদের কুচকাওয়াজের মাধ্যমে সালাম গ্রহণ করেন। এর পর শুরু হয় বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা। প্রভাতী ও দিবা শাখার ৪২টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের মধ্যে উল্লেখযোগ্য ছিল, দৌড়, ব্যাঙ দৌড়, রিলে দৌড়,স্কিপিং,বর্ষা নিক্ষেপ ইত্যাদ্দি। অনুষ্ঠানে সবচেয়ে আকর্ষণীয় ছিল যেমন খুশি তেমন সাজো এবং শিক্ষক শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য দৌড় ও পিলো পাসিং। দিনব্যাপি আনন্দ-উচ্ছাসপূর্ণ এ প্রতিযোগিতা বিচারকদের রায় শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *