কুলাউড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি: কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে ২৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে পুকুরের পানিতে ডুবে মো: আলী জিবান (৮) ও  রাহমা (৯) নামক দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত জিবান মৃত আবু মিয়ার ছেলে এবং নিহত রাহমা লোকমান মিয়ার মেয়ে। এরা উভয়ই জয়চন্ডী ইউনিয়নের  গৌরীশংকর গ্রামের বাসিন্দা। স্থানীয় লোকজন জানান, পরিবারের লোকজনের অজান্তে শিশু জিবান ও রাহমা বাড়ির পুকুরে পড়ে যায়। সন্ধ্যাকালীন সময়ে তাদের খোঁজে না পেয়ে বাড়ির পুকুরে লাশ ভাসতে দেখেন। দ্রুত তাদের উদ্ধার করে বাড়ির লোকজন কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *