জুড়ীতে ইউপি নির্বাচনে জামানত হারালেন ৮ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়নগুলীতে নির্বাচন অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার এতে জামানত রক্ষার ভোট পাননি ৫ ইউনিয়নের ৮ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী।
উপজেলা নির্বাচন অফিসের সূত্রমতে, জামানত হারানো পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থীরা হলেন- জায়ফরনগর ইউনিয়নের স্বতন্ত্র (হাতপাখা) প্রার্থী সুহেল আহমদ। জামানত রক্ষায় তার প্রতীকে ২৬৮৯ ভোট পড়ার প্রয়োজন ছিল। তার প্রতীকে ভোট পড়েছে মাত্র ২৩০টি। সাগরনাল ইউনিয়নের স্বতন্ত্র (আনারস) প্রার্থী শামীম আহমদ রুসন (১৬৯৮), পশ্চিম জুড়ী ইউনিয়নের স্বতন্ত্র (অটোরিকশা) প্রার্থী হাজী মো. হেলাল (১২৩৭), পূর্ব-জুড়ী ইউনিয়নে স্বতন্ত্র (মোটরসাইকেল) প্রার্থী জাবের উদ্দিন (১২০)। গোয়ালবাড়ি ইউনিয়নের চার চেয়ারম্যান প্রার্থী জামানত খুঁইছেন। এরা হলেন-স্বতন্ত্র (আনারস) প্রার্থী ওয়াছির উদ্দিন আহমদ (৪৩), চশমা প্রতীকের মোশতাক খান (১৩৯৯), ঢোল প্রতীকের সবুজ মিয়া (৯৫৬) ও রজনীগন্ধা প্রতীকের প্রার্থী সুহেল আহমদ (৫৫)।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন জানান, কোনো প্রার্থী মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগের চেয়েও যদি কম ভোট পেয়ে থাকেন, তবে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্তের বিধান রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
November 16, 2026
জুড়ী সীমান্তে বিজিবি’র অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ
November 13, 2026
জুড়ী থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা!
November 11, 2026
জুড়ীতে জাম্বুরার বাম্পার ফলন
November 9, 2026
এইচএসসিতে দৃষ্টিহীন জুড়ীর মৌমির বাজিমাত
November 1, 2026