স্বদেশ মেইল
বিজ্ঞাপন

কুলাউড়ায় “মাস্ক পদযাত্রা এবং মাস্ক শুমারি” পালন

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: December 2, 2020 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ৬ বার

কুলাউড়া প্রতিনিধি : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক সপ্তাহের শেষ দিনে “মাস্ক পদযাত্রা এবং মাস্ক শুমারি” পালন করেছে কুলাউড়া থানা পুলিশ। জেলা পুলিশের আয়োজনে ও কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় “চলছে মোদের মাস্ক শুমারী, আসুন সবাই মাস্ক পরি” এই স্লোগান নিয়ে কুলাউড়া পৌর শহরে এক র‌্যালী বের হয়।
এ উপলক্ষে আজ বুধবার বেলা পৌনে ১২টায় থানা প্রাঙ্গণে “মাস্ক পদযাত্রা এবং মাস্ক শুমারির” উদ্বোধন করা হয়। পরে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর এর নেতৃত্বে এক র‌্যালী বের হয়। র‌্যালীতে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায়সহ থানা পুলিশের সদস্যরা।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর কুলাউড়াসহ জেলার ৩০ স্থানে মঞ্চ করে করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক সপ্তাহ শুরু হয়। আজ “মাস্ক পদযাত্রা এবং মাস্ক শুমারি” পালনের মধ্যে দিয়ে সমাপ্তি হচ্ছে।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *