জুড়ীতে ঈদ উপহার ও ইফতার বিতরণ

জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সমাজসেবামূলক সংগঠন এএসবি ফাউন্ডেশন এর ঈদ উপহার ও ইফতার বিতরণ সম্পন্ন হয়েছে। ২৭ এপ্রিল বুধবার বিকাল ৪টায় জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে এএসবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম আরিফ এর পরিচালনায় ও প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান ছোটনের সভাপতিত্বে ঈদ উপহার ও ইফতার বিতরণে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা জামান চৌধুরী কিবরিয়া, ইকবাল হোসেন, আল আমিন আহমদ, ধামাই চা বাগানের সহকারী ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, দাবিরুল ইসলাম রাজু, অফিস সহকারী সুমন পাল, রাজু সিংহ, টিলাবাবু সুজন রুদ্র পাল, দিলীপ রুদ্র পাল, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সাংগঠনিক সম্পাদক কবি এম রাজু আহমেদ, সাংবাদিক ফখরুল ইসলাম, হারিস মোহাম্মদ।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্দিকুর রহমান সুমন, নূরুল হক তফাদার, আতিকুর রহমান আতিক, এবাদুর রহমান, শিবলু আহমদ, দেওয়ান মারজান মেহেদী,তাপস দাস, আমিনুল ইসলাম, তছির আলী, হাবিবুর রহমান খান প্রমুখ। উক্ত ঈদ উপহার ও ইফতার বিতরণে উপজেলা অতিদরিদ্র ও অসহায় অসচ্ছল ৯০ জনকে এই উপহার বিতরণ করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
November 16, 2026
জুড়ী সীমান্তে বিজিবি’র অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ
November 13, 2026
জুড়ী থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা!
November 11, 2026
জুড়ীতে জাম্বুরার বাম্পার ফলন
November 9, 2026
এইচএসসিতে দৃষ্টিহীন জুড়ীর মৌমির বাজিমাত
November 1, 2026