স্বদেশ মেইল
বিজ্ঞাপন
ব্রেকিং
♦ বিএনপি নেতা তাজ উদ্দিনের মৃত্যুতে জায়ফরনগরে আলোচনা ও দোয়া মাহফিল ♦ সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-এমপি শওকতুল ইসলাম  ♦ কুলাউড়ায় চার কন্যা সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী ♦ পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ♦ পশ্চিম জুড়ীতে সম্ভাব্য মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ♦ বড়লেখায় মানিলন্ডারিংসহ ১৩ মামলার আত্মস্বীকৃত আসামি শিতলের মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা ♦ বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে টাউন হল সভা ♦ ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন

শ্রীমঙ্গলে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী অনুজ গ্রেফতার

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: December 6, 2020 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ১৪ বার

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গলে স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগে স্বামী অনুজ কান্তি দাশ (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। শ্রীমঙ্গল শহরের পূর্বাশা আবাসিক এলাকার নরেশ চন্দ্র দাশের ছেলে গ্রেফতারকৃত অনুজ কান্তি দাশ দৈনিক ইত্তেফাক পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
শ্রীমঙ্গল থানা সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর অনুজ কান্তি দাশের স্ত্রী অনিতা রানী দাশকে অসুস্থ অবস্থায় সিলেটের রাগিব রাবেয়া হাসপাতালে ভর্তি করানো হয়। তার অবস্থার অবনতি হলে সেখানে ঐদিন আইসিউতে রাখা হলে পরদিন ২৯ নভেম্বর সে মারা যায়। এর আগের দিন ২৮ নভেম্বর সন্ধ্যায় শ্রীমঙ্গল পলি ক্লিনিকে অনিতাকে অসুস্থ অবস্থায় ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সিলেটে স্থানান্তর করা হয়। রাগিব রাবেয়া হাসপাতালের দেওয়া মৃত্যুর সনদে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘সেরিব্রাল মেনিনজাইটিস’।

এ ঘটনায় গত ৪ ডিসেম্বর অনিতা রাণীর পরিবার থেকে তাকে নির্যাতন করে হত্যার অভিযোগ করা হয়। নিহতের বাবা দিলীপ দাশ (৬৫) বাদী হয়ে অনুজ কান্দি দাশকে প্রধান আমাসী করে শ্রীমঙ্গল থানায় হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় অনুজের মা পূরবী রাণী দাস (৬৫) ও বাবা নরেশ চন্দ্র দাশ (৭০) কে আসামী করা হয়। এ মামলার জের ধরে পুলিশ শনিবার দুপুরে নিজ বাসা থেকে অনুজ কান্তি দাশকে গ্রেফতার করে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০১৭ সালের মে মাসে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার পোকড়া গ্রামের বাসিন্দা অনিতা রানী দাশের সাথে অনুজ কান্তি দাশের পারিবারিক ভাবে বিবাহ হয়। অনিতার পরিবার শুরু থেকে মেয়ের জামাই অনুজ কন্তি দাশের বিরুদ্ধে মদ্যপান করে প্রায় প্রতিদিন অনিতাকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতো। এনিয়ে এলাকায় বিচার সালিশ এবং অনিতাকে পিত্রালয়ে আটক করে রাখার ঘটনা ঘটে।
অনিতার বাবা মামলায় অভিযোগ করেন, গত ২৮ নভেম্বর তার মেয়েকে নির্যাতন করে প্রথমে শহরের একটি ক্লিনিকে এবং পরে সিলেটের রাগিব রাবেয়া হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন অনিতা আইউসিতে থাকাবস্থায় মারা যায়।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক বলেন, নিহত অনিতা রানীর পিতার অভিযোগ ও প্রাথমিক স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে মামলার প্রধান আসামী অনুজ কান্তিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *